শোরুমে আসার আগে বক্স খাটের দাম জানতে চান? নিচে আমাদের প্রতিটি খাটের এখনকার দামের পুরো তালিকা দেওয়া হল, সবচেয়ে কম দাম থেকে শুরু করে। দাম সরাসরি আমাদের ক্যাটালগ থেকে আসে, তাই এই তালিকা সবসময় আপডেট থাকে।
প্রতিটি বক্স খাট হাওড়ার আন্দুলে আমাদের নিজস্ব কারখানায় তৈরি। Headboard, কাঠামো ও কারুকাজ খাঁটি সিপি সেগুন কাঠের, storage box Greenply premium plywood-এর। দাম বদলায় কারুকাজ, মাপ (৫×৭, ৬×৭, ৭×৭ ফুট বা আপনার মাপ) আর storage-এর ধরন (box, drawer বা hydraulic) অনুযায়ী।
যেকোনো ডিজাইনে ক্লিক করে ছবি, মাপ ও প্রতিটি অপশনের দাম দেখুন, অথবা আন্দুল-মৌড়ির শোরুমে এসে নিজের চোখে দেখুন।
এখন 38টি ডিজাইন, শুরুর দাম ₹43,000 থেকে ₹3,75,000। বেশিরভাগ ডিজাইন ₹63,000 – ₹80,000।
শুরুর দাম সবচেয়ে ছোট মাপ ও সাধারণ finish-এর; storage, মাপ ও পালিশ অনুযায়ী দাম বদলায়। দাম আমাদের ক্যাটালগ থেকে নিজে থেকেই আপডেট হয়। EMI ১২ মাসের বাজাজ ফাইন্যান্স প্ল্যান অনুযায়ী (EMI-তে সুদ নেই, অনুমোদন সাপেক্ষে)।
প্রতিটি ফার্নিচার আপনার মাপ ও পছন্দের ডিজাইনে তৈরি হয়।
হাওড়া ও কলকাতায় নিজেদের টিম দিয়ে বাড়িতে ডেলিভারি ও ফিটিং, আর সারা ভারতের যেকোনো শহরে যত্ন করে প্যাক করে পাঠানো হয়।
১৯৮১ সাল থেকে কারিগরি দক্ষতা ও গ্রাহকের ভরসায় পথচলা।
খাঁটি সিপি সেগুন কাঠ (কয়েকটি সিংহাসনে নাইজেরিয়া সেগুন) ও Greenply premium plywood — কখনও MDF বা particle board নয়।
আন্দুল, হাওড়ার শোরুমে আসুন অথবা আজই ফোন করুন।
সব খাট দেখুন ফোন: 9830006764 WhatsApp করুন